1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

আদালতের প্রতি সম্মান না দেখিয়ে জিএম কাদের রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করছেন-অ্যাড.মৃধা; ২০১৯ সালের ২৮শে ডিসেম্বর থেকে তার সব দলীয় কার্যক্রম অবৈধ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৫১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ২০১৯ সালের ২৮শে ডিসেম্বরের পর থেকে দলীয় যেসব কার্যক্রম পরিচালনা করেছেন, তা অবৈধ। একই সঙ্গে তিনি একজন আইনপ্রণেতা হয়ে আদালতের প্রতি সম্মান দেখান না, যা রাষ্ট্রদ্রোহীতার শামীল বলে মন্তব্য করেছেন দলটির সাবেক এমপি ও সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।

বুধবার ০২ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর রনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি এমএ গোফরান, এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ, সাবেক এমপি ও প্রেসিডিয়াম সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, সাবেক এমপি নুরুল ইসলাম মিলন ও অধ্যাপক ইকবাল হোসেন রাজু, নুরুল ইসলাম নুরুসহ প্রমূখ।

জিয়াউল হক মৃধা ঢাকার প্রথম আদালতে জিএম কাদেরের দলীয় কার্যক্রমের নিষেধাজ্ঞার ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি অগণতান্ত্রিক পন্থায় দলটি পরিচালনা করেছেন করছেন। তার দলের চেয়ারম্যান থাকার অধিকার নেই। গঠনতন্ত্র অনুযায়ী বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির কর্ণধার।

তিনি আরো বলেন, গঠনতন্ত্রের ২০(১) ক ধারা ব্যবহার করে জাপায় দাস প্রথা চালু রেখেছেন চেয়ারম্যান। গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলে দাসপ্রথা চলতে পারে না। জাতীয় পার্টির সকালে এক রং, বিকালে আরেক রং আবার রাতে আরেক রং ধারণ করে থাকে।

আপনারা রাজনীতিতে কোন রং ধারণ করবেন? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে জিয়াউল হক মৃধা বলেন, গিগগিরই বেগম রওশন এরশাদ জাতীয় পার্টিতে নতুন রং নিয়ে রাজনীতি শুরু করবেন। যা দলের লাখ লাখ তৃণমূল নেতাকর্মীর মনের আকাঙ্ক্ষা পুরণ করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com