1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল।

আগামীকাল গোপালগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শুক্রবার (৪ নভেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। সেখানে পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানাকে পাঠানো বার্তায় এসব তথ্য জানিয়েছেন, রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম।

শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি সড়কপথে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। বিকেল সাড়ে ৪টায় তিনি জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। পরে চা-চক্রে অংশগ্রহণ শেষে রাষ্ট্রপতি কাশিয়ানী উপজেলায় গিয়ে মধুমতি নদী ও সেতু (কালনা) পরিদর্শন করবেন। সেখান থেকে তিনি মাদারীপুরের শিবচরে গিয়ে ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত ও কলেজ মসজিদ পরিদর্শন করবেন। এরপর রাতে বঙ্গভবনে ফিরবেন।

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধ, কাশিয়ানীর কালনা ও মাদারীপুরের শিবচরে প্রয়োজনীয় প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তা জোরদার করেছে সংশ্নিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com