1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

আফগানদের হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল অজিরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৩৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে ৫ রানের জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া। অপরদিকে, পাঁচ ম্যাচে তিন পরাজয় আর দুটিতে পয়েন্ট ভাগাভাগি করে শেষ হলো আফগানদের বিশ্বকাপ অভিযান।

আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৬৮ রান তোলে অস্ট্রেলিয়া। শুরু থেকেই ঝড় তুলেছিলেন ডেভিড ওয়ার্নার। তবে ফজলহক ফারুকীর বলে ক্যামেরন গ্রিনের (৪) বিদায়ে দলীয় ২২ রানেই ভাঙে ওপেনিং জুটি। ১৮ বলে ২৫ রান করে ওয়ার্নারও ধরেন প্যাভিলিয়নের পথ। তিনে নেমে ৩০ বলে ৩ চার ২ ছক্কায় ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন মিচেল মার্শ। ফিঞ্চের জায়গায় একাদশে সুযোগ পাওয়া স্টিভেন স্মিথ আজও ব্যর্থ। নাভিন উল হকের বলে আউট হন ৪ রান করে।

অজিদের আসল খেলাটা খেলে দেন ম্যাক্সওয়েল। এই বিধ্বংসী ব্যাটার ৩২ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস না খেললে আরও বিপদে পড়ত অজিরা। শেষ ৪ উইকেট তারা হারিয়েছে ২০ রানের মধ্যে। ২১ বলে ২৫ রান করে স্টয়নিসও ছোট্ট অবদান রেখেছেন। শেষ পাঁচ ওভারে মাত্র ৩৫ রান তুলেছে অস্ট্রেলিয়া। ২১ রানে ৩ উইকেট নিয়েছেন নাভিন উল হক। ২টি নিয়েছেন ফজলহক ফারুকী।

জবাবে, রান তাড়ায় নেমে ১৫ রানেই প্রথম উইকেট হারায় আফগানিস্তান। উসমান গনি ফিরেন ২ রানে। আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ তো ১৭ বলে ৩০ রানের দারুণ ইনিংস উপহার দেন। তিন এবং চার নম্বরে নামা ইব্রাহিম জারদান (৩৩ বলে ২৬) আর গুলবাদিন নাইব (২৩ বলে ৩৯) আফগানদের জয়ের পথে রেখেছিল। গুলবাদিন রান-আউট হতেই ছন্দপতন। দ্রুত পড়ে যায় আরও তিন উইকেট। আট নম্বরে নেমে ২৩ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন রশিদ খান। তার ইনিংসে ছিল ৩টি চার এবং ৪টি ছক্কার মার। ৭ উইকেটে ১৬৪ রানে থামে আফগানরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com