1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

সাকিবের আউট নিয়ে আম্পায়ারকে ধুয়ে দিলেন আকাশ চোপড়া

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রথমবারের মতো আইসিসির কোনো বিশ্ব আসরের সেমিফাইনালে খেলার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেনি সাকিবরা। পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে স্বপ্ন ভঙে টাইগারদের।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের পরাজয় চাপিয়ে আলোচনায় রয়েছে টাইগার কাপ্তান সাকিব আল হাসানের বিতর্কিত আউট। এই নিয়ে চলছে ব্যাপক সমালোচনাও।

ঘটনাটির সূত্র পাত বাংলাদেশের ইনিংসে ১১তম ওভারে। পাক অলরাউন্ডার শাদাব খানের করা ইনিংসের ১১তম ওভারের চতুর্থ বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে শান মাসুদের তালু বন্দি হন সৌম্য সরকার। সৌম্যের বিদায়ের পর মাঠে আসেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। নিয়ম অনুযায়ী স্ট্রাইকে যান সাকিব।

মাঠে নেমেই শাদাবের পরের বলে সামনে এসে খেলতে গিয়েছিলেন এই অলরাউন্ডার। কিন্তু ফুললেংথের বলে বাংলাদেশ অধিনায়ককে এলবিডব্লু দিয়েছেন আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক। সেটিও বেশ খানিকটা সময় নিয়ে। সাকিব অবশ্য রিভিউ করেছিলেন সঙ্গে সঙ্গেই।

সাকিবের বুটে বল লাগার আগে আল্ট্রা এজে স্পাইক ছিল। তবে টেলিভিশন আম্পায়ার ল্যাংটন রুসেরে বলেছেন, সে স্পাইক ব্যাট মাটিতে লাগার কারণে। যে ফ্রেমে স্পাইক প্রথম দেখা গেছে, বল তখনো ব্যাটের পাশে যায়নি বলে সিদ্ধান্ত তার। ইমপ্যাক্টও ছিল ৩ মিটারের বাইরে। ফিরতে গিয়ে আবার আম্পায়ারের কাছে ফিরে আলোচনা করেছেন টাইগার কাপ্তান সাকিব। আবারও সাজ ঘরে ফিরেয়ে দেয়া হয় সাকিবকে।

সাকিবের এই আউট কোনো ভাবেই মেনে নিতে পারছেন না ভারতের সাবেক ব্যাটার এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়া। সাকিবের আউট ইস্যুতে এক টুইট বার্তায় আকাশ লেখেন, সাকিবের ব্যাট একেবারেই মাটি স্পর্শ করেনি। শুধু ব্যাটের ছায়ায় দিকে লক্ষ্য করুণ। একটি স্পাইক রয়েছে সেখানে। বল ব্যাটে আঘাত করা ছাড়া আর কিছুই হতে পারত না। শেষ সময়ে এসে আম্পায়ারের বাজে সিদ্ধান্তের স্বীকার বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com