1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

‘খুব বিশেষ’ বিশ্বকাপ হবে: নেইমার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দুই দশক ধরে বিশ্বকাপ ট্রফি ঘরে নিতে পারেনি ব্রাজিল। পেলে, জিকো, কাফু, নেইমারের দল সেলেকাওরা ২০০২ সালের সর্বশেষ বিশ্বসেরা হয়েছিল। চার বছর আগে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছিলেন নেইমাররা। ২০১৪ সালে ঘরের মাঠে জার্মানির কাছে সেমিফাইনালে বিধ্বস্ত হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তিতের কোচিংয়ে এবার ষষ্ঠ ট্রফির সন্ধানে নামছে ব্রাজিল। ২০ নভেম্বর শুরু হচ্ছে ফুটবল মহাযজ্ঞের ২২তম আসর। ২৫ নভেম্বর ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।

দ্য গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকারে নেইমার তার দেশের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে কথা বলেন। তৃতীয় বিশ্বকাপ খেলতে মাঠে নামার আগে পিএসজি ফরোয়ার্ড বললেন, ‘যেগুলোতে আমি খেলেছি, সেগুলো আমার জন্য বিশেষ। এগুলোর মধ্যে একটি হলো ব্রাজিল আয়োজক হওয়ার কারণে এবং আরেকটি হলো ওটা ছিল আমার দ্বিতীয় বিশ্বকাপ। আমি বিশ্বাস করি এবারেরটা হতে যাচ্ছে খুবই বিশেষ।’

নেইমারের ফেভারিট কারা, তিনি বললেন, ‘বিশ্বকাপ চমকে ভরা। এমন কিছু দল অপ্রত্যাশিতভাবে প্রতিযোগিতার এত দূরে যাবে, যাদের ওপর অনেকর বিশ্বাসই নেই। কিন্তু আমি বিশ্বাস করি ফেভারিট হলো আর্জেন্টিনা, জার্মানি, স্পেন ও ফ্রান্স। আমি মনে করি ব্রাজিলের পাশাপাশি এই চার দলের ফাইনালে যাওয়ার পুরো সামর্থ্য আছে।’

২০২০ সালের ইউরো ফাইনালিস্ট ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে ব্রিটিশ সংবাদপত্রকে নেইমার বলেন, ‘আমি সত্যিই ইংল্যান্ডের কথা ভুলে গিয়েছিলাম কিন্তু অবশ্যই তাদের ভালো সুযোগ আছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com