1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

আজ মিমের হাত ধরেছি, কাল অন্য নায়িকার হাত ধরতে হতে পারে: শরিফুল রাজ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: স্ত্রী পরীমণির স্ট্যাটাসের পর একরকম নাকই কাটা গেছে অভিনেতা শরিফুল ইসলাম রাজের। যার সূত্রধরে শুরু হয় নানারকম জল্পনা-কল্পনা এবং গুজব। যার প্রভাব পড়েছে রাজের কাজে।

রাজ-মিমকে নিয়ে দেয়া ফেসবুক স্ট্যাটাসের জেরে এখন কাজের সম্পর্ক নষ্ট হয়েছে দুজনের। যার ফলে মিম সরাসরি গণমাধ্যমকে জানিয়েছেন, রাজের সঙ্গে কাজ আর নয়। আমি চাই না আমার জন্য রাজ-পরীর সম্পর্ক খারাপ হোক। তারা সুখে থাকুক।

এ বিষয়ে রাজ সংবাদমাধমে জানান, সিনেমার প্রচারে আজ মিমের হাত ধরেছি, কাল আরেক ছবিতে অন্য নায়িকার হাত ধরতে হতে পারে। সিনেমা করতে গেলে এটা থাকবেই। কারণ, সিনেমা আমার কাজ, পেশা। সুতরাং এখানে এই হাত ধরাধরিটা সাধারণ ব্যাপার। এটি নিয়ে অনেক ইস্যু হয়ে গেল। হঠাৎ কেন এসব হলো, তাও জানি না। কীভাবে সামলাতে হয়, সেটাও আমি জানি না।

তিনি হতাশ হয়ে জানান, এক সপ্তাহ ধরে মানুষ আমাকে পাগল করে দিয়েছে। কিন্তু আমি কারও ফোনই ধরিনি। ঘটনাটি সত্যি হলে উত্তর দিতাম। সবার ফোন ধরতাম। আমি পরীকে সম্মান করি, সংসারকে সম্মান করি। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও পরিবার, সংসারকে সম্মান দিয়ে যাব।

এই অভিনেতা আরও জানান, পরী এবং মিম কাজে ফিরবে কিন্তু এসব নিয়ে ওদের ঝামেলা হবে না। যে যার মতো কাজ করবে তারা। সমস্যা হবে তার, যে মানুষটি কোনো কিছুই জানে না, কোনো কিছুই করল না, তাকে নিয়ে এখন মানুষ মুখরোচক সব গল্প বানাচ্ছে, নিউজ প্রকাশ করছে।

তিনি আক্ষেপ নিয়ে জানান, বাংলাদেশের এমন কোনো মিডিয়া নাই, এসব নিয়ে খবর প্রকাশ হয়নি। যদি আমার জীবনে এমন ঘটনা ঘটত, তাহলে আমি মানতে পারতাম। বিনাদোষে অনেক কিছু আমাকে ফেস করতে হচ্ছে।

উল্লেখ্য, প্রায় এক বছর আগে রায়হান জুয়েলের নতুন সিনেমা ‘পথে হলো দেখা’ ছবিতে চুক্তি করেছেন বিদ্যা সিনহা মিম। তার বিপরীতে রাজকে নেয়ার ব্যাপারে পরিচালক আগ্রহ প্রকাশ করলেও সিনেমার স্ক্রিপ্ট পছন্দ হয়নি রাজের। পরিচালক জুয়েলও এটি স্বীকার করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com