1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

জনগণ বিএনপিকে একাত্তরের মতো আত্মসমর্পণ করাবে : তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘তারা নাকি ১০ ডিসেম্বর ঢাকা দখল করবে। বিজয়ের মাসে ঢাকা দখল করতে চায় পাকিস্তানপন্থি বিএনপি। ওই দিন তারা ঢাকায় এলে একাত্তরের মতো জনগণ তাদের আত্মসমর্পণ করাবে।’

আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সমাবেশে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘তারা সারা বাংলাদেশ থেকে সন্ত্রাসীদের নিয়ে এসে এখানে সন্ত্রাসী কার্যক্রম চালাবে সেটি বাংলাদেশের মানুষ, ঢাকা শহরের মানুষ হতে দেবে না। যেভাবে ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের শিল্পী সমাজ, সাংস্কৃতিককর্মীরা, মানুষের পাশে দাঁড়িয়েছিল, স্বাধীনতা সংগ্রামে অগ্রভাগে ছিল আজকেও তাদের আহ্বান জানাই এই অপশক্তিকে রুখে দেওয়ার জন্য।’

আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘আদালত থেকে জঙ্গি ছিনতাই, চট্টগ্রামে পুলিশ বক্সে হামলা ও আসামি ছিনতাই- এগুলো জঙ্গি গোষ্ঠীর আস্ফালন এবং বিএনপির নেতৃত্বে নৈরাজ্য সৃষ্টি একই সূত্রে গাঁথা।’

তিনি বলেন, ‘সেই জঙ্গিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। বিএনপি আরও সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরিকল্পনা করছে, নৈরাজ্য শুরু করেছে। তাদের আশ্রয়ে থাকা জঙ্গিরা টার্গেট কিলিংয়ের পরিকল্পনা নিয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com