1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

ঢাবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ছয় দিনের ছুটিতে আজ (২২ নভেম্বর) থেকে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত দেশের বাইরে থাকবেন। এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উপাচার্য-এর রুটিন দায়িত্ব পালন করবেন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে লন্ডনে অনুষ্ঠেয় ‘দ্য অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)’ এর কাউন্সিল সভায় এবং নিউইয়র্কে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগদানের উদ্দেশ্যে আগামী ছয় দিন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র গমন ও অবস্থান করবেন। উপাচার্যের এই ছুটিকালীন সময় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্য-এর রুটিন দায়িত্ব পালন করবেন। ছয় দিনের ছুটি শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তার নিয়মিত দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com