1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

আব্দেলহামিদ-আবুখলালের গোলে মরক্কোর রোমাঞ্চকর জয়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৩৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কর্নার থেকে ৭৩ মিনিটে আব্দেলহামিদ সাবিরির নেওয়া দুর্দান্ত এক শটে গোল নিশ্চিত হয় মরক্কোর। এরপর অতিরিক্ত সময়ে জাকারিয়া আবুখলালের করা গোলের সুবাদে বেলজিয়ামের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতে যায় ‘পশ্চিমের রাজা’রা।

মরক্কোর আরবি অর্থ পশ্চিমের রাজা। মরক্কো নামটি এসেছে দেশটির পূর্বের রাজধানী মারাক্কেশ থেকে, বার্বার ভাষায় যার অর্থ স্রষ্টার দেশ।

উত্তর আফ্রিকার এই স্বাধীন দেশটি কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে।

অন্যদিকে বেলজিয়াম নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে ১-০ গোলে হারায়। রোববার বেলজিয়াম জয় পেলে তাদের শেষ ষোলোতে খেলা নিশ্চিত হতো।

কিন্তু সহজ সমীকরণের ম্যাচে খেলতে নেমে শুরু থেকেই মরক্কোর মুহুর্মুহু চাপের মধ্যে থাকে বেলজিয়াম। গোলের উদ্দেশ্যে আক্রমণ করার চেয়ে তাদের প্রতিরোধেই বেশি সময় কাটাতে হয়।

প্রথমার্ধের অতিরিক্ত সময়েও গোল করেছিল মরক্কো। কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি শেষপর্যন্ত বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে মাঠের ডান প্রান্তের কর্নার থেকে আব্দেলহামিদের দুর্দান্ত শট প্রতিপক্ষের গোলকিপারকে ফাঁকি দিয়ে সরাসরি জালে গিয়ে ঠেকে। গোলের উল্লাসে মাতে মরক্কো।

ম্যাচের অতিরিক্ত সময়ে জাকারিয়া আবুখলালের জোরালে শটে গোল নিশ্চিত হলে ২-০তে জিতে যায় মরক্কো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com