1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

‘লগে আছি ডটকম’র এমডি গ্রেফতার!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এই নাটকের প্রতিটি চরিত্র দর্শকমহলে বেশ পরিচিত। তাদের নিয়ে ‘ব্যাচেলরস ঈদ’, ‘ব্যাচেলর কোরবানি’ বানিয়েও বেশ ভালো সাড়া পেয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

এদিকে চলমান বিশ্বকাপে ফুটবল প্রেমীদের উন্মাদনার মধ্যেই গত ২১ নভেম্বর রাতে প্রকাশ্যে এসেছে ‘ব্যাচেলরস ফুটবল’। নাটকটি প্রকাশের মাত্র তিন ঘণ্টায় ১ মিলিয়ন ভিউ হয়েছে, যা অমির নিজের রেকর্ডই ভেঙে দিয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) ইউটিউবে ধারাবাহিকটির নতুন পর্ব উন্মুক্ত হবে। এই পর্বে ‘লগে আছি ডটকম’র এমডি মুসাফির সৈয়দ বাচ্চু গ্রেপ্তার হন। এদিকে বিকেলে সোশ্যাল মিডিয়ায় ওই দৃশ্যটি প্রকাশ করে দর্শকদের টুইস্ট দেন অমি।

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, এই নাটকে এলাকার সবার প্রিয় বড় ভাই বাচ্চু ‘লগে আছি ডটকম’ থেকে কোটি কোটি টাকার অর্ডার নেয়। কিন্তু ঠিকঠাক ডেলিভারি না দেওয়ায় পাবলিক তার বিরুদ্ধে মামলা করে। যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, ‘লগে আছি ডটকম’-এ শুভ ও হাবু অনেক টাকা বিনিয়োগ করে। তবে দিনশেষে তারা বিরাট ধরা খায়। শেষ পর্যন্ত কি ঘটে, সেটি জানতে হলে নাটকটি দেখতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com