1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

দেশ ছাড়ার প্রস্তুতি হিসেবে টাকা পাচার হচ্ছে : ড. কামাল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশ ছাড়ার প্রস্তুতি হিসেবে সরকার অর্থ পাচার করছে। তিনি বলেন, ‘এটা খুব দুঃখজনক যে সরকার দেশের কথা একেবারেই মনে না রেখে সবকিছু বিদেশে পাচার করছে। দেখে মনে হচ্ছে দেশের প্রতি তাদের কোনো আস্থা নেই। তারা নিজেরাও বাইরে চলে যাবে এবং সেটার পূর্বপ্রস্তুতি হিসেবে টাকা পাচার করছে।’

আজ দলের নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কর্মসূচি উদ্বোধন করে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আজ এসব কথা বলেন। ঢাকার মতিঝিলে ড. কামাল হোসেনের কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

গণফোরাম সভাপতি বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সবক্ষেত্রে অব্যবস্থাপনা, দলীয়করণ ও দুর্নীতি ফলে দেশ আজ ভয়াবহ সংকটের দিকে যাচ্ছে।

গণমাধ্যমের প্রতিবেদনের কথা উল্লেখ করে ড. কামাল বলেন, ‘পত্র-পত্রিকাগুলোতে দেখবেন এসব ব্যাপারে একেবারে সুনির্দিষ্ট তথ্য আছে। দেশের অর্থনীতি অনেকাংশে ধ্বংস হয়ে গেছে। পত্রিকার তথ্যগুলোকে গুরুত্ব না দিলে অর্থনীতি ভেঙে পড়বে এবং ফল হিসেবে বেকারত্ব বাড়বে, আয় কমে যাবে, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে।’

তিনি বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের জাতীয় অর্থনীতিকে বাঁচাতে দুর্নীতি ও অর্থপাচার রোধ করতে হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com