1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ শুরু ১১টায়

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নয়াপল্টনের পরিবর্তে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় সমাবেশ শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

গণতন্ত্রকে রক্ষায় সবাইকে শান্তিপূর্ণ সমাবেশে যোগ দিয়ে তা সফল করার আহবান জানান তিনি।

শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটি সদস্যদের নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।

এ সময় তিনি মির্জা ফখরুল ও মির্জা আব্বাসসহ দলের শীর্ষ নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান এবং মুক্তির দাবি করেন।

তিনি বলেন, আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা চাই না। আমরা চাই শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করতে। এর আগে আমরা বিভাগীয় সমাবেশ করেছি অত্যন্ত শান্তিুপূর্ণভাবে।

মোশাররফ বলেন, মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। তারা বিএনপিকে ধ্বংস করতে অপচেষ্টায় লিপ্ত। কোনো ধরনের ষড়যন্ত্রই আমাদের আন্দোলনকে নস্যাৎ করতে পারবে না।

আগামীকালের (১০ ডিসেম্বর) সমাবেশ সফল করতে নির্ধারিত সময়ে সবাইকে উপস্থিত হওয়ার আহবান জানান খন্দকার মোশাররফ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com