1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

পরীমনিকে ভুল প্রমাণ করতে মিমের ইনস্টা ভিডিও

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নিজের স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের মধ্যে বিয়েবহির্ভূত সম্পর্কের ইঙ্গিত দেন পরীমনি। এ নিয়ে মিডিয়া পাড়ায় বেশ কিছু দিন আলোচনা-সমালোচনা হয়। তবে সেই অভিযোগ উড়িয়ে দেন বিদ্যা সিনহা মিম। এবার পরীমনির অভিযোগ ভুল প্রমাণ করতে বিশেষ ভিডিও বানালেন মিম।

সম্প্রতি কক্সবাজার সমুদ্র তীরে বেড়াতে গিয়েছিলেন মিম। সেখানে গিয়ে ভিডিওটি তৈরি করেন তিনি। শুক্রবার ভিডিওটি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন নায়িকা।

ভিডিওতে দেখা গেছে, সমুদ্র তীরে বালিতে বসে নিজের ভালোবাসার মানুষের নাম আঁকছেন মিম। বালির উপর নায়িকা লেখেন, ‘আমি তোমায় ভালোবাসি, সোনি।’ আর তা দেখেই এটা স্পষ্ট যে, তিনি স্বামী সোনি পোদ্দারের প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন।

প্রসঙ্গত গত ৯ নভেম্বর গভীর রাতে স্বামী শরিফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা মিমকে জড়িয়ে স্ট্যাটাস দেন পরীমনি। একই স্ট্যাটাসে রাজ-মিম জুটির ‘পরাণ’ ও ‘দামাল’ ছবির পরিচালক রাফিকেও ‘দালাল’ আখ্যায়িত করেন তিনি। আর মিমকে বলেন নিজের স্বামী নিয়ে সন্তুষ্ট থাকতে।

ফেসবুকে পরীমনির এমন স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পরই মিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে কারো নাম উল্লেখ না করে নিজের অবস্থান পরিষ্কার করেন। উল্টো স্বামীর সঙ্গে ধুমধাম করে পালন করেন নিজের জন্মদিন। এরপর পরীমনি আরেকটি স্ট্যাটাস দেন মিমকে নিয়ে। সেই স্ট্যাটাসে মিমের সঙ্গে তার কথাবার্তার স্ক্রিনশটও ফাঁস করেন।

এর কয়েকদিনের ব্যবধানেই পরীমনিকে ‘মিথ্যা’ প্রমাণ করতে কক্সবাজার সমুদ্র সৈকতে বিশেষ ভিডিও বানালেন বিদ্যা সিনহা মিম!

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com