1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

আগামী রবিবার ঈশ্বর তোমাকে মুকুট দেবেন, মেসিকে রিভালদো

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন করছেন ব্রাজিলিয়ান গ্রেট রিভালদো। তার বিশ্বাস, অপেক্ষার প্রহর পেরিয়ে এবার শিরোপা জিতবেন লিওনেল মেসি। বিশ্বকাপ ট্রফিটি আর্জেন্টিনা অধিনায়কের প্রাপ্য বলে মনে করেন তিনি।

প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শিরোপা লড়াইয়ের মঞ্চে পা রাখে আর্জেন্টিনা। গোল করে ও করিয়ে জয়ের নায়ক মেসি। আসরজুড়েই দুর্দান্ত ফর্মে আছেন ৩৫ বছর বয়সী তারকা। শুরুতে সৌদি আরবের বিপক্ষে হারের ধাক্কা সামলে টানা পাঁচ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে তার দল। যার চারটিতেই ম্যাচের সেরা মেসি। ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে তিনি। সঙ্গে তার অ্যাসিস্ট আছে তিনটি।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে উঠে শেষ সময়ের গোলে জার্মানির কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল মেসির। বিশ্ব মঞ্চে দেশের ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে তাদের দরকার মাত্র আরও একটি জয়। সেই লক্ষ্যে আগামী রবিবারের ফাইনালে ফ্রান্স অথবা মরক্কোর মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

এমনিতে আর্জেন্টিনা ও ব্রাজিল চিরপ্রতিদ্বন্দ্বী। পাঁচবারের চ্যাম্পিয়নরা এবার বিদায় নিয়েছে কোয়ার্টার- ফাইনাল থেকে। রিভালদো তাই সমর্থন দিচ্ছেন আর্জেন্টিনাকে। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার ক্রোয়েশিয়া ম্যাচের পর ইনস্টাগ্রামে মেসির একটি ছবি পোস্ট করে শুভকামনা জানান এই মহাতারকার জন্য।

রিভালদো বলেন, বিশ্বকাপে এখন ব্রাজিল কিংবা নেইমার নেই। তাই আমি আর্জেন্টিনার পক্ষে থাকব। মেসিকে নিয়ে নতুন কিছু বলার নেই। তোমার আগেই বিশ্বকাপ জেতা প্রাপ্য ছিল। তবে সৃষ্টিকর্তাই সবকিছু জানেন এবং এই রবিবার তোমাকে মুকুট দেবেন। তুমি ব্যক্তি হিসেবে যেমন এবং সবসময় যে দুর্দান্ত ফুটবল খেলেছো, তাতে বিশ্বকাপ শিরোপা তোমার প্রাপ্য। তোমাকে টুপি খোলা অভিনন্দন। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com