1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ফ্রান্স সমর্থকরাও চান মেসি বিশ্বকাপ জিতুক : দেশম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২১৩ বার দেখা হয়েছে
  • বঙ্গনিউজবিডি ডেস্ক : জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে লিওনেল মেসি। সময়ের সেরা এই ফুটবলারের হাতে বিশ্বকাপের সোনালী ট্রফিটি দেখার অপেক্ষায় কোটি কোটি ফুটবল সমর্থক।

    মেসি যদি আবারও হাত ছোঁয়া দূরত্বে এসে আক্ষেপে ভুগেন, তাহলে হয়তো ফুটবল বিশ্বেরই সবচেয়ে ‘ট্র্যাজেডিক’ দৃশ্য হবে সেটি।

    ফাইনালে আগামীকাল আর্জেন্টিনার বিপক্ষে নামবে ফ্রান্স। ফরাসি সমর্থকরা আবারও বিশ্ব জয়ের উল্লাসে ভেসে যেতে তৈরি হচ্ছেন অনুমিতভাবেই। তবে কিছু সমর্থকও আছেন, যারা বিশ্বকাপ দেখতে চান মেসির হাতেই। এমন অবাক করা তথ্য জানিয়েছেন খোদ ফ্রান্স কোচ দিদিয়ের দেশম নিজেই।

    দেশম বলেন, ‘অভাবনীয় পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের। কাল আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য নিজেকে খুঁজে পেতে সবকিছুই করছি আমরা। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারের পর আর্জেন্টিনাও কিছুটা বাজে পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। তবে আমার কোনো চাপ বা দুশ্চিন্তা নেই।’

    তিনি আরো বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্মলতা বজায় রেখে ম্যাচের জন্য প্রস্তুতি নেয়া। ম্যাচের প্রেক্ষাপটও ভিন্ন, বিশ্বকাপ ফাইনাল বলে কথা। তবে আমি জানি আর্জেন্টিনার মতো সম্ভবত ফ্রান্সের কিছু লোকও মেসির হাতে বিশ্বকাপ দেখতে চাইবে।’

    এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলতে যাচ্ছেন মেসি। ২০১৪ বিশ্বকাপের সময় ট্রফির সামনে দিয়ে মলিন মুখে তার হেঁটে যাওয়ার দৃশ্যটি এখনো কাঁদায় ভক্তদের। সেবার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল জার্মানি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com