1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল।

আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

ইতিমধ্যে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন কাউন্সিলর ও ডেলিগেটরা। সকাল ৭টা থেকে সম্মেলনে ঢোকার গেট খুলে দেওয়া হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যান এখন দলটির কাউন্সিলর ও ডেলিগেটদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।

এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। পরে শোকপ্রস্তাব উত্থাপন করবেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। দেশের মানুষের দৃষ্টি আজ থাকবে সোহরাওয়ার্দীর দিকে। এবার ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়া সংক্রান্ত ঘোষণা দেবে দলটি।

সম্মেলন উপলক্ষে আজ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের কিছু এলাকায় রাস্তা বন্ধ থাকবে এবং কিছু এলাকায় রোড ডাইভারশন দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এদিকে সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com