1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

নিকুঞ্জের একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : রাজধানীর নিকুঞ্জের একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোজিনা আক্তার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার ফাইটাররা।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের খবরও পাওয়া যায়নি।

আগুন লাগা ভবনটি কোন প্রতিষ্ঠানের তা নিয়ে দুরকম তথ্য পাওয়া যাচ্ছে। একটি সূত্রে জানা গেছে এটি নিকুন্জ সিটি ডেন্টাল কলেজের ভবন। কলেজটির এক কর্মকর্তা মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয় নিকুঞ্জের সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের ভবনে আগুন লেগেছে। বিষয়টি নিয়ে দ্বিতীয়বার জানতে চাইলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, স্থানীয় লোকদের কাছ থেকে ভবনটির ভিন্ন ভিন্ন নাম পাচ্ছেন তারা। কিছুক্ষণ পর এ বিষয়ে পরিষ্কার তথ্য জানা যাবে। আগুন নিয়ন্ত্রিন জন্য ০৯ টি ইউনিট কাজ করছে।শেষ খবর পাওয়া আগুন নিয়ন্ত্রিত আসিয়াছে রাত ০৮টা ৪০ মিনিট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com