1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সংসদের চারটি আসনের উপনির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৪১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিভিন্ন কারণে শূন্য হওয়া জাতীয় সংসদের চারটি আসনের উপনির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দলের স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন লক্ষীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের যে উপনির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে, তা বিএনপি বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

সাংবাদিক রোজিনা ইসলামকে দেওয়া শর্তসাপেক্ষে জামিনকে ফরমায়েশি আদেশ বলেও অভিযোগ করে তিনি বলেন, সরকারের ইঙ্গিতেই দেশের বিচার ব্যবস্থা এভাবে গড়ে উঠেছে।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার আমলাতন্ত্র নির্ভর হয়ে গেছে। সরকারের কোনো জনভিত্তি নেই।

সংবাদ সম্মেলন থেকে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে ৩০ মে সারাদেশে দলের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। একইদিন সকাল ১১টায় শেরে-বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন দলের নেতাকর্মীরা।

এছাড়া আগের দিন বিএনপির উদ্যোগে এক ভার্চুয়াল সভার আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com