1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

বাংলাদেশিদের জন্য সুখবর, ৮২ হাজার শ্রমিক নিবে ইতালি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নতুন বছরে বাংলাদেশিদের জন্য সুখবর। ৮২ হাজার শ্রমিক নেবে ইতালি। সম্প্রতি ইতালির প্রধানমন্ত্রীর সচিব আলফ্রেদো মালতোবানো বিষয়টি তুলে ধরে এক বিবৃতি প্রকাশ করেন। কয়েক দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত গেজেট প্রকাশের কথা রয়েছে। ইতালি সরকারের এই সিদ্ধান্তকে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন প্রবাসীরা।

২০২৩ সালে বিভিন্ন দেশ থেকে ৮২ হাজার ৭০৫ জন কর্মী নেবে ইতালি সরকার। কৃষি, পরিবহন, পর্যটন, জাহাজ নির্মাণ শিল্প, মেকানিক্স ও উৎপাদনশীল খাতের জন্য স্থায়ী ও মৌসুমি কাজের ভিত্তিতে এই শ্রমিকদের নেয়া হবে বলে জানিয়েছে দেশটির নতুন সরকার।

কয়েক দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত গেজেট প্রকাশের কথা রয়েছে। সম্প্রতি ইতালির প্রধানমন্ত্রীর সচিব আলফ্রেদো মালতোবানো বিষয়টি তুলে ধরে এক বিবৃতি প্রকাশ করেন। ইতালি সরকারের এই সিদ্ধান্তকে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন প্রবাসীরা।

এর আগে গত বছর বিভিন্ন ক্যাটাগরিতে ৬৯ হাজার স্পন্সর ভিসা দিয়েছিল ইতালি সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এ বছর বেশি ভিসা দেয়ায় অন্যান্যবারের চেয়ে কিছুটা কঠিন হবে ভিসা পাওয়ার নিয়ম।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে বাংলাদেশ, আইভরিকোস্ট, আলজেরিয়া, মিশর, এল সালভাদর, পাকিস্তান, ভারত, তিউনেশিয়াসহ ৩৩টি দেশ থেকে শ্রমিক নেবে ইতালি সরকার। কৃষি ও অস্থায়ী ক্যাটাগরিতে ৪৪ হাজার এবং স্থায়ী স্পন্সর ক্যাটাগরিতে ৩৮ হাজার ৭০৫ জন শ্রমিক নিবে দেশটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com