1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ধুনটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৪১৬ বার দেখা হয়েছে

বগুড়া জেলা  পতিনিধি : বগুড়ার ধুনটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী আব্দুস সোবাহান (৪০) নামের মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ৯ টায় ধুনট – কাজিপুর সড়কের পাইকপাড়া নামক স্থানে এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর (ঈশ্বরঘাট) গ্রামের মৃত আফসার আলীর ছেলে ও একই উপজেলার এলাঙ্গী ফকিরপাড়া গ্রামের একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। জানা যায়, নিহত আব্দুস সোবাহান উপজেলার এলাঙ্গী ফকিরপাড়া হাফিজিয়া মাদ্রাসায় চাকরির পাশাপাশি তার নিজ গ্রামে জামে মসজিদে ইমামতি করতেন। ঘটনার দিন দিবাগত রাত সাড়ে ৮টায় মাদ্রাসা শিক্ষক আব্দুস সোবহান এলাঙ্গী মাদ্রাসা হতে নিজস্ব মটরসাইকেল যোগে কাজিপুর উপজেলার সোনামুখি বাজার এলাকায় ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য বের হয়। পথিমধ্যে তিনি পাইকপাড়া নামক স্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে চাকায় পিষ্ট করে পালিয়ে যায়। এতে তার মাথার একপাশ থেতলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মূত্যু হয়। এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি কাজিপুর ধুনট সীমান্ত এলাকাতে হওয়ায় দুই থানার পুলিশ গিয়ে সেখানে পরিদর্শন করেছি। পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com