1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

স্লোগানে-স্লোগানে উত্তাল নয়াপল্টন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিভাগীয় সমাবেশ ও গণ-মিছিলের পর গণ-অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গণ-অবস্থান কর্মসূচিতে স্লোগানে-স্লোগানে উত্তাল হয়ে উঠেছে নয়াপল্টন এলাকা।

বুধবার সাড়ে ১০টায় এ গণ-অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। দুপুর ২টায় শেষ হবার কথা।

নয়াপল্টন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। স্লোগানে-স্লোগানে বিএনপির চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছেন নেতাকর্মীরা। নাইটিঙ্গেল থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত নেতাকর্মীতে ভরে গেছে।

এর আগে সকাল থেকেই নয়াপল্টন এলাকায় বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।

নয়াপল্টনসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে। ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটেঙ্গেল মোড় পর্যন্ত রাস্তার একপাশের পুরোটায় প্লাস্টিকের চাটাই বিছানো হয়েছে।

গণ-অবস্থান কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর গণ-মিছিল থেকে ১১ জানুয়ারি দেশের বিভাগীয় শহরে গণ-অবস্থান কর্মসূচি করার ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com