1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল।

২১ লাখ টন তেল কিনবে সরকার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ছয় দেশ থেকে প্রায় ১৯ হাজার কোটি টাকার ২১ লাখ টন ডিজেল এবং পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার।

বুধবার (১১ জানুয়ারি) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, চলতি বছরের জন্য এই তেল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

এর মধ্যে ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ৫৪৫ কোটি ৪ লাখ টাকার ৬০ হাজার টন ডিজেল আমদানি করা হবে।

এ ছাড়া ভারত, ইন্দোনেশিয়া, আরব আমিরাত, চীন, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের সাত প্রতিষ্ঠান থেকে জানুয়ারি থেকে জুনের মধ্যে ১৮ হাজার ২১৫ কোটি ৫২ লাখ টাকার ২০ লাখ ৪০ হাজার টন পরিশোধিত জ্বালানি কেনা হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে এই তেল কেনা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com