1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

আন্দোলনকে সফল করতে পূর্বের কর্মসূচি পর্যালোচনা করা হয়েছে : ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ২৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বৈঠকে আন্দোলনকে সফল করতে পূর্বের কর্মসূচি পর্যালোচনা করা হয়েছে এবং আগামী আন্দোলনের ভবিষ্যৎ কী হবে তা ঠিক করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় গণতন্ত্র মঞ্চ এবং বিএনপির লিয়াজোঁ কমিটি’র বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। বিকেলে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে নেতৃত্বে এ বৈঠক শুরু হয়।

মির্জা ফখরুল বলেন, সরকারের পতনের লক্ষে যুগপৎ আন্দোলনকে সফল করতে পূর্বের কর্মসূচি পর্যালোচনা করা হয়েছে এবং আগামী আন্দোলনের ভবিষ্যৎ কী হবে তা ঠিক করা হয়েছে। আগামী ৪ তারিখের পর কী আন্দোলন হবে তাও ঠিক করতে বৈঠক হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারের এজেন্টরা যুগপৎ আন্দোলনের জোট বা শরিকের মাঝে ভাঙ্গনের গল্প তৈরি করছে। কিন্তু বিএনপির একমাত্র লক্ষ্য ঐক্য তৈরি করে দুর্বার আন্দোলনে সফল হওয়া।

মহাসচিব আরো বলেন, রাজনীতি করবেন না এমন মুচলেকা দিয়ে বেগম জিয়া মুক্ত হয়েছেন, শেখ সেলিমের এমন দাবি বেজলেস (ভিত্তিহীন), মিথ্যা অপপ্রচার, অপকৌশল।

গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সদস্য মাহমুদুর রহমান মান্না বলেন, খুব শিগগিরই আন্দোলনে সফল হবো বলে আশা করছি। আন্দোলনকে ধীরে ধীরে বিজয়ের দিকে নিতে নীতিগত ও কৌশলগত আলোচনা হয়েছে। সেখানে অন্য যেসব দল আছে যারা একসাথে এখনো হয়নি, তাদের কিভাবে একসাথে নিয়ে আন্দোলনে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।

ঐক্যকে দৃঢ় করার পাশাপাশি ঐক্যে যেন ফাটল না ধরে, সে জন্যও আলোচনা হয়েছে। সামনের দিকে আন্দোলনকে অভ্যুত্থানের দিকে নিয়ে যাওয়াই মূল উদ্দেশ্য বলে জানান তিনি।

বৈঠকে ফখরুলের সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকত উল্লাহ বুলু ও মোয়াজ্জেম হোসেন আলাল এবং গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সদস্যদের মধ্যে ছিলেন আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, নুরুল হক নুর, শেখ রফিকুল ইসলাম বাবলু ও হাসনাত কাইয়ুম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com