1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজস্ব বৃদ্ধি, দুর্নীতি দমন ও পাচার রোধ: বাজেট বাস্তবায়নের মূল চাবিকাঠি জুলকান ইনডোর অ্যারেনা’য় সম্পন্ন হলো ‘জুলকান বিটডাউন আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে ব্র্যাকের উদ্যোগ” ‘আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি, কোটি টাকার তদবিরেও লাভ হয়নি’ — স্বাস্থ্যমন্ত্রী রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত চাটখিলে মাদকসম্রাজ্ঞী ববিতার বিলাসবহুল জীবনযাপন, প্রশাসনের নীরবতায় উদ্বেগ “জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

আরও ৪৪ দেশে দ্বৈত নাগরিকত্ব নিতে পারবে বাংলাদেশিরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশিদের নতুন করে আরও ৪৪টি দেশে দ্বৈত নাগরিকত্ব নেওয়ার সুযোগ দিচ্ছে সরকার।

আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত এসআরও জারির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, এতদিন ইউরোপের সব দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ৫৭টি দেশের নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারতেন। বিশ্বের অন্যান্য দেশে বসবাসকারী নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিরা তাদের নাগরিকত্ব বহাল রাখতে চান। এ জন্য আরও ৪৪টি দেশে বসবাসকারী নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব নেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে এখন মোট ১০১টি দেশে বসবাসকারী বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন।

নতুন ৪৪টি দেশের মধ্যে আফ্রিকা মহাদেশের ১৯টি, দক্ষিণ আমেরিকার ১২টি, ক্যারেবিয়ান অঞ্চলের ১২টি এবং ওশেনিয়ার একটি দেশ রয়েছে। এর মধ্যে মিসর, কেনিয়া, ব্রাজিল, কলম্বিয়া, আর্জেন্টিনা, কিউবা এবং হাইতি উল্লেখযোগ্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com