1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

টি-টোয়েন্টি দলে তিন নতুন মুখ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে শেষেই টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের স্কোয়াডে আছে নতুন তিন মুখ।

বিপিএলে দারুণ পারফরম্যান্সে তৌহিদ হৃদয়, রনি তালুকদার ও তানভীর ইসলাম সুযোগ পেয়েছেন।

গেল বিপিএলে ১৩ ম্যাচে ৪৮৫ রান করে ৮ বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন রনি তালুকদার। তার সঙ্গে ফিরেছেন শামীম পাটোয়ারিও। এই ব্যাটার সর্বশেষ বিপিএলে ১৩৫.৬৫ স্ট্রাইক রেটে ১৭৫ রান করেছেন। এছাড়া নতুন মুখ হিসেবে আছেন তৌহিদ হৃদয়, রেজাউর রহমান ও তানভীর ইসলাম।

আগের টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা পাঁচ জনের জায়গা হয়নি আসন্ন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে। এরা হলেন ইয়াসির আলী রাব্বি, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: সাকিব আল হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান, তানভীর ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com