1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

কুমিল্লার দাউদকান্দিতে ধর্ম প্রতিন্ত্রী দেশে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতির পরিবেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২২১ বার দেখা হয়েছে
  • দাউদ কান্দি (কুমিল্লা) প্রতিনিধি : প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় সকলকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হতে হবে। সন্মানিত খতিব, ইমাম, ওলামা-মাশায়েখগণ জুমার বয়ান, খুতবা, ধর্মীয় আলোচনা ও ওয়াজ মাহফিলে ধর্মীয় সম্প্রীতি সুসংহত করার বিষয়ে আলোচনা রাখবেন।
দেশে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতির পরিবেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিঁনি বলেন, নির্বাচন আসলে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশ বিরোধী চক্র ফায়দা লুটার চেষ্টা করে। প্রতিমন্ত্রী শুক্রবার বিকাল সাড়ে চারটায়  দাউদকান্দির জুরানপুর কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিঁনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন,  অন্যান্য ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে সম্প্রীতি রক্ষার বিষয়ে বক্তব্য রাখবেন বলে প্রতিমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নেতৃত্বে সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষের রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি।

জাতির পিতার সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থিতিশীলতা বিরাজ করায় বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা দ্রুত গতিতে এগিয়ে চলছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূইয়া এমপি,  দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন,

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ আহসান হাবীব চৌধুরী লিল মিয়া,  সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদার ও দাউদকান্দি প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব  প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com