1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

বগুড়ায় ১৯ মামলার আসামীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২৫৮ বার দেখা হয়েছে
বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার গবাতলীতে ১৯ মামলার আসামি নাহিদুল ইসলাম নয়ন (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা
শনিবার রাত পৌনে ১০ টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এরআগে রাত ৮ টার দিকে গাবতলীর মহিষাবন ইউনিয়নের দেবুতুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে৷ নয়ন ওই উপজেলার মরিয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
বিষয়গুলো নিশ্চিত করেছেন গাবতলী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার।
পুলিশের এ কর্মকর্তা জানান, নয়ন স্থানীয়ভাবে চিহ্নিত এক অপরাধী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিষ্ফরোক ও ডাকাতিসহ মোট ১৯ টি মামলা চলমান আছে। দুর্বত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নয়নকে দেবুতুরপাড়া গ্রামে এক বাঁশবাগানে ফেলে রেখে যায়৷ স্থানীয়রা আমাদের খবর দিলে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নয়নের মৃত্যু হয়েছে।
ওসি সনতান চন্দ্র সরকার আরও বলেন, নয়নের লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com