1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

শেরপুরে দলিল লেখক সমিতির কমিটি গঠন হওয়ার পর, আওয়ামী লীগ বলছে অবৈধ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২১৯ বার দেখা হয়েছে
 বগুড়া জেলা প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম জাকি: বগুড়ার শেরপুরে উপজেলা দলিল লেখক সমিতির ৩২ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর ওই কমিটিকে স্থানীয় আওয়ামী লীগ অবৈধ বলে আখ্যায়িত করে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়ে বিবৃতি দিয়েছে।

মঙ্গলবার (১৪মার্চ) বিকালে শেরপুর সাব-রেজিষ্ট্রি অফিসে এসএম ফেরদৌসকে সভাপতি ও জামালউদ্দিনকে সাধারণ সম্পাদক করে উপজেলা দলিল লেখক সমিতির এই কমিটি ঘোষণা দেয়া হয়।

এর কয়েক ঘন্টা পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর উপজেলা শাখা ও শেরপুর পৌর শাখার সভাপতি-সম্পাদকের নাম দিয়ে ওই কমিটিকে অবৈধ আখ্যায়িত করে বিবৃতি দেয়া হয়েছে।

May be an image of text

শেরপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রবিউল হাসান বাবু স্বাক্ষরিত বিবৃতিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক সুলতান মাহমদ বলেছেন, ১৪/৩/২০২৩ তারিখে শেরপুর দলিল লেখক সমিতির নামে একটি কমিটি ফেসবুকে প্রচার করা হয়েছে। যা সম্পুর্ণ অবৈধ ও বেআইনীভাবে গঠন করা হয়েছে। মূলত এই সমিতির আইনগত কোন বৈধতা নেই। উক্ত কমিটি গঠন করে সাধারণ মানুষের উপর জুলুম করে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত টাকা আদায় করে দলিল লেখক সমিতির নামে লুটপাটের অপচেষ্টার কৌশলমাত্র।

এতে আরো বলা হয়, উক্ত সমিতির নামে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকা জনগনের নিকট থেকে জোরপুর্বক আদায় চাঁদাবাজের অপরাধ বলে গণ্য হবে। এ বিষয়ে শেরপুরের সর্বস্তরের জনসাধারণকে সজাগ থাকার জন্য অনুরোধ করা হলো।

অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর পৌর শাখার দপ্তর সম্পাদক মো. আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিবৃতিতে পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সারওয়ার রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন ও ওই কমিটি কে অবৈধ ও বে আইনী বলে অভিহিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com