1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭৭ রানে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিল সাকিব আল হাসানের দল।

বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৩ উইকেটে ২০২ রান সংগ্রহ করে বাংলাদেশ। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১২৫ রান করতে সমর্থ হয় আইরিশরা। সাতে নামা কুর্তিস ক্যাম্ফারই একটু প্রতিরোধ গড়েছেন। ৩০ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। তার এই ইনিংসটি অবশ্য শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

৪ ওভারে ২২ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন সাকিব। স্পিন ঘূর্ণিতে সাকিব ফিরিয়েছেন রস অ্যাডায়ার (৬), লরকান টাকার (৫), হ্যারি টেক্টর (২২), গ্যারেথ ডেলানি (৬) ও জর্জ ডকরেলকে (২)। আজ ৫ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির শীর্ষ উইকেট শিকারি বনে গেলেন সাকিব। তিনি ছাড়িয়ে গেছেন ১০৭ ম্যাচে ১৩৪ উইকেট নেওয়া নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের উইকেটসংখ্যা এখন ১৩৬টি। বাংলাদেশ অলরাউন্ডার খেলেছেন ১১৪টি ম্যাচ।

সাকিবের পাশাপাশি দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদও। ৩ ওভারে ২৪ রানে ৩ উইকেট শিকার তার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com