1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

কারাদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করতে আদালতে যাবেন রাহুল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ডের রায় দিয়েছে গুজরাতের সুরাতের একটি আদালত। এবার সেই রায়কে চ্যালেঞ্জ করে আদালতেরই দ্বারস্থ হতে চলেছেন রাহুল।

সূত্রের খবর, ২০১৯-এর মোদি পদবি মামলার রায় এবং সাজাকে চ্যালেঞ্জ করে সুরাতের দায়রা আদালতে আবেদন করতে চলেছেন সাংসদ পদ খারিজ হওয়া এই কংগ্রেস নেতা। তবে রাহুল বা কংগ্রেস, কোনো তরফেই এই খবরের সত্যতা আনুষ্ঠানিকভাবে স্বীকার বা অস্বীকার করা হয়নি।

২০১৯-এর লোকসভা ভোটের প্রচার করতে নেমে কর্নাটকের একটি জনসভায় মোদি পদবি নিয়ে রাহুল বলেছিলেন, ‘‘সব চোরেদের পদবি মোদিই কী করে হয়!’’ রাহুলের এই মন্তব্যে সমগ্র মোদি সম্প্রদায়ের মানুষের মর্যাদাহানি হয়েছে বলে দাবি করে গুজরাতের সুরাতের একটি আদালতে কংগ্রেস নেতার বিরুদ্ধে মানহানির মামলা করেন ওই রাজ্যেরই এক বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি। সেই মানহানি মামলার রায় দিয়ে রাহুলকে দোষী সাব্যস্ত করে সুরাতের একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের আদালত। তাকে দুই বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। যদিও, উচ্চ আদালতে আবেদনের জন্য ৩০ দিন সময় দেওয়া হয় রাহুলকে। সেই সময়সীমার মধ্যেই রাহুল সুরাতের দায়রা আদালতে সাজা মওকুফের আবেদন জানাতে চলেছেন বলে সূত্রের খবর। সম্ভবত সোমবারই দায়রা আদালতে জমা পড়বে রাহুলের আবেদনপত্র। সূত্রের খবর, রাহুল সুরাতের ম্যাজিস্ট্রেট আদালতের রায় এবং সাজা স্থগিত করার আবেদন জানাবেন। সূত্র : এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com