1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

মুরাদনগরের হাজি আবুল হাশেম ছিলেন শিক্ষার বাতিঘর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৭৪ বার দেখা হয়েছে

 

মামুনুর রশীদ,

*৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠান করে শিক্ষার বীজ বপন করেছেন।
মুরাদনগর উপজেলার কৃতীসন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত হাজি আবুল হাশেম ছিলেন শিক্ষার বাতিঘর। নিজ অর্থায়নে তিনি কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ৬৪টি স্কুল-কলেজ-মাদ্রাসা প্রতিষ্ঠা করে অবহেলিত অঞ্চলে শিক্ষার আলো জ্বালিয়ে গেছেন। আজ শনিবার তার প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের ৯ এপ্রিল তিনি মারা যান।
হাজী আবুল হাশেমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এলাকাবাসী এবং তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গুণমুগ্ধরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন। তার প্রতিষ্ঠিত সব শিক্ষা প্রতিষ্ঠানে এদিন মিলাদ মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
১৯২২ সালের ১১ এপ্রিল মুরাদনগর উপজেলার রাজা চাপিতলা গ্রামে আবুল হাশেম জন্মগ্রহণ করেন। তার বাবা বদিউল আলম ও মা অজিফা খাতুন। সপরিবারে তারা ঢাকায় থাকতেন। ঢাকা নবকুমার ইনস্টিটিউট থেকে ১৯৪৩ সালে এন্ট্রান্স পাশ করে হাশেম ব্যবসা শুরু করেন। ১৯৬২ সালে তিনি জবা টেক্সটাইল ও করিম ইন্ডাস্ট্রিয়াল করপোরেশন প্রতিষ্ঠা করেন। ইস্ট পাকিস্তান টেক্সটাইল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ টেক্সটাইল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। পরে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৭০ সালের গণপরিষদ নির্বাচনে মুরাদনগর ও হোমনা উপজেলা আসন থেকে তিনি নির্বাচিত হন। ১৯৭১ সালে আগরতলায় মুক্তিযোদ্ধাদের ট্রেনিং কার্যক্রমে তিনি সহায়তা করেন।
এর আগে ১৯৫৬ সালে আবুল হাশেম কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। স্কুলটি কুমিল্লা বোর্ডের অন্যতম ও মুরাদনগর উপজেলার সেরা স্কুল হিসাবে পরিচিত। ১৯৭০ সালে কোম্পানীগঞ্জ বদিউল আলম কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়া চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়, নারী শিক্ষা প্রসারে মুরাদনগর উপজেলার প্রাণকেন্দ্রে নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, বাখরনগর হাশেমিয়া সিনিয়র মাদ্রাসা, সলপা প্রাথমিক বিদ্যালয়, কচুয়ার পাড় প্রাথমিক বিদ্যালয়, হোমনা উপজেলার রামকৃষ্ণ কলেজ, কামাল স্মৃতি গার্লস হাইস্কুল, কাশীপুরে হাশেমিয়া উচ্চ বিদ্যালয়, ফেনী জেলার দক্ষিণ রাজেশপুর প্রাথমিক বিদ্যালয়, ঠাকুরগাঁয়ে নূরুন্নাহার প্রাথমিক বিদ্যালয়সহ সারা দেশে আবুল হাশেম ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। শিক্ষা ও সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com