1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনো দেশের চাপ নেই : ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বিশ্বের কোনো দেশের পক্ষ থেকেই কোনো চাপ নেই। তবে বন্ধু দেশ হিসেবে সকলেই দেশে সুষ্ঠু নির্বাচন চাচ্ছে।’

আজ রবিবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে জেতানোর গ্যারান্টি দিতে পারবে এমন পক্ষপাতদুষ্ট তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে বিএনপি। আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শেষ হয়ে গেছে। তাই এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা দেশে ফেরত আসার আর কোনো সম্ভাবনা নেই।’

তিনি বলেন, ‘দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আমাদের যে সরকার রয়েছে, তারা তখন রুটিন ওয়ার্ক করবে, তবে মেজর ডিসিশন নিতে পারবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশনের স্বাধীনতার জন্য আইন করে স্বাধীন ও নিরপেক্ষ সংস্থা করতে আইন পাস করেছে শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা সরকারের আমলে নির্বাচন কমিশন অনেক স্বাধীন।’

ধীরে ধীরে নির্বাচন কমিশন ত্রুটিমুক্ত হবে মন্তব্য করে তিনি বলেন, ‘স্বাধীন নির্বাচন কমিশন গঠনের এই প্রক্রিয়া অনেক গণতান্ত্রিক। সময়ের সঙ্গে সঙ্গে তা আরও পারফেক্ট (শুদ্ধ) হবে, ত্রুটিমুক্ত হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com