1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহায় তৃতীয় কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন।

মঙ্গলবার (২৩ মে) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে কাতার ইকোনমিক ফোরামে যোগ দেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদলও অংশ নিয়েছে।

এর আগে কাতার ইকোনমিক ফোরামের শীর্ষ বৈঠকে যোগ দিতে তিন দিনের সফরে সোমবার (২২ মে) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় দোহায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

ফোরামটি ২৩-২৫ মে লুসাইল শহরের ফেয়ারমন্ট এবং র‌্যাফেলস হোটেলে অনুষ্ঠিত হচ্ছে।

সফরে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ ছাড়া দেশটির জ্বালানি এবং বিনিয়োগবিষয়ক মন্ত্রীদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।

গত তিন মাসে কাতারে প্রধানমন্ত্রীর দ্বিতীয়বারের এই সফরে সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের উন্নয়ন ও অর্জনের ওপর বিশেষ বক্তৃতা দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফর শেষে ২৫ মে দেশে ফেরার কথা রয়েছে সরকারপ্রধানের।

বিশ্বব্যাপী চলমান বহুমুখী চ্যালেঞ্জ ও সংকট এবং এর ফলে উদ্ভূত বিরূপ অর্থনৈতিক পরিণতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করাই এই ফোরামের মূল উদ্দেশ্য।

ব্লুমবার্গের সহায়তায় আগামী ২৩ থেকে ২৫ মে কাতারের দোহায় ‘থার্ড কাতার ইকোনমিক ফোরাম: এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক এ ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদসহ প্রযুক্তি, অর্থ ও ব্যবসা খাতের বিশেষজ্ঞরা অংশ নেবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com