1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল।

আমরা সামান্য আর্থিক চাপে আছি, ভয় পাবেন না : পরিকল্পনামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২০২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বৈশ্বিক কারণে সারা দুনিয়া টালমাটাল। আমরা বর্তমানে সামান্য কিছু আর্থিক চাপে আছি। ভয় পাবেন না। ভয়ের কোনো কারণ নেই। আমরা স্বাস্থ্যবান আছি।’

তিনি বলেন, ‘করোনার আগে যে পর্যায়ে ছিলাম আমরা সেই পর্যায়ে নেই। এজন্যই আপনারা মাঝে মাঝে মনে করেন উন্নয়নের গতি কমে গেছে। আমরা অচিরেই এই গতি অর্জন করতে পারবো, হাতের কাজগুলো সম্পন্ন করতে পারবো। আরও অনেক কাজ বাকি রয়েছে।’

বুধবার মৌলভীবাজার রেস্ট ইন হোটেলে মৌলভীবাজার জেলার উন্নয়ন ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, ‘হাওরের জলাভূমিতে সাবধানে কাজ করতে হবে। হাওরে বাঁধ নির্মাণ করলে পানি চলাচল বাধাগ্রস্থ হয়। এতে পানি বাড়ি ঘরে উঠে যায়। হাওরের পরিবেশ রক্ষার ব্যাপারে প্রশাসন নিয়মিত তদারকি করছে। আমাদেরও সচেতনতার অভাব আছে।’

মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় চাই ওয়াল্ড ওয়াইড ক্যাম্পেইন গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে বক্তারা মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও মনু নদীর উপর বিকল্প সেতু নির্মাণের দাবি জানান। পরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তাদের দাবিগুলো পূরণের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com