1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

ভোটের বছরে ইসির বরাদ্দ বেড়েছে হাজার কোটি টাকা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২০২৩-২০২৪ অর্থবছরে নির্বাচন কমিশনের (ইসি) জন্য দুই হাজার ৪০৬ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে সংশোধিত বাজেটে এ বরাদ্দ ছিল এক হাজার ৪২৩ কোটি টাকা।

বৃহস্পতিবার (১ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

ইসির পাশাপাশি এর সঙ্গে সম্পৃক্ত বিভাগ ও মন্ত্রণালয়ের জন্যও বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে সাত লাখ ৬১ লাখ ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ২৬ জুন। এর আগে ২৫ জুন ২৩-২৪ অর্থবছরের অর্থবিল পাস করা হবে। বাজেট কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com