1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

গরমে স্কুল-কলেজে মানতে হবে যে নির্দেশনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ২৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : তীব্র গরমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস কার্যক্রম বন্ধ করা হয়েছে। আগামী (৮ জুন) পর্যন্ত বন্ধ থাকবে ক্লাস। গতকাল রবিবার এই নির্দেশনা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এদিকে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার ক্লাসও আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ।

সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এসব বিষয়ে জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা বলা হয়েছে, আগামী পাঁচ থেকে ছয় দিন দাবদাহ অব্যাহত থাকতে পারে। এ লক্ষ্যে আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক বিদ্যালয় বন্ধ হলেও মাধ্যমিক-কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না। তাদের জন্য ছয়টি নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাত্যাহিক সমাবেশ স্থগিত করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো রোদের মধ্যে শিক্ষার্থীদের খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখবে। শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের দিতে হবে, প্রয়োজনে বাসা থেকে তারা পানি নিয়ে আসবে।

শ্রেণিকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো বাতাসের জন্য সব দরজা জানালা খোলা রাখবে। শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়ত ও কর্মচারীদের কক্ষে বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com