1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

শেখ হাসিনাকে আম পাঠাচ্ছেন মমতা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ২৬৯ বার দেখা হয়েছে
  • বঙ্গনিউজবিডি ডেস্ক : বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে আম উপহার পাঠাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছেই নয়, রাজনৈতিক মতবিরোধ, তিক্ততা ভুলে নিজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আম পাঠাচ্ছেন মমতা।

    এছাড়াও তৃণমূল প্রধানের কাছ থেকে আম উপহার যাচ্ছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, ভারতীয় কংগ্ৰেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছেও।

    কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্র জানায়, আম পাঠানোর বিষয় মমতার দপ্তর দূতাবাসে যোগাযোগ করেছে। আগামী এক কিংবা দুই দিনের মধ্যেই আম এসে পৌঁছানোর কথা। যেদিন আম আসবে, সেদিনই আম ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়া হবে।

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে প্রায় ১২ বছর ধরে আম পাঠানোর এই রীতি চালিয়ে আসছেন মমতা।

    সূত্র জানায়, বাছাই করা লক্ষণভোগ, হিমসাগর, ফজলি ও ল্যাংড়া জাতের আমের ডালি সুন্দরভাবে বাক্সবন্দি করে পাঠানো হচ্ছে নয়াদিল্লি এবং ঢাকার উদ্দেশ্যে। বাক্সের ওপর ট্যাগ লাইন হিসাবে লেখা থাকছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফে শুভেচ্ছা।

    গত বছরও বাংলাদেশে এসেছিল মমতার আম উপহার। প্রত্যুত্তরে ২৬০টি বাক্সে প্রায় এক হাজার কেজি বাংলাদেশের প্রখ্যাত হাড়িভাঙা আম মোদি ও মমতার জন্য পাঠিয়ে দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com