1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

রাশিয়ার দক্ষিণাঞ্চলের সেনা দপ্তর দখলের দাবি ওয়াগনারের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাশিয়ার দক্ষিণাঞ্চলের রুস্তোভ-অন-ডন শহরের সামরিক সদর দপ্তরে আছেন বলে জানিয়েছেন ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। ওই শহরটির সব সামরিক স্থাপনা তার বাহিনীর দখলে বলেও দাবি করেছেন ওয়াগনার প্রধান।

শনিবার (২৪ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

টেলিগ্রামে পোস্ট করা নতুন ভিডিওবার্তায় ইয়েভগেনি প্রিগোজিন বলেছেন, ‘রুস্তোভ-অন-ডন শহরের সব সামরিক স্থাপনা ওয়াগনার গ্রুপের দখলে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, রাশিয়ার সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলের সেনা সদর দপ্তরে বিচরণ করছে ওয়াগনার সেনারা। আর সেটির ভেতর অবস্থান করছেন ইয়েভগিনি প্রিগোজিন। এই সদর দপ্তরটি রোস্তোভ-ওন-দোন বিভাগে অবস্থিত।

এক ভিডিও বার্তায় প্রিগোজিন বলেছেন, ‘আমরা এখানে এসেছি। আমরা চিফ অব জেনারেল স্টাফ এবং সোইগুর সঙ্গে দেখা করতে চাই। যতক্ষণ তারা না আসছে, আমরা এখানে থাকব, আমরা রোস্তোভ অবরুদ্ধ করব এবং মস্কোর দিকে এগিয়ে যাব।’

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অপর এক ভিডিওতে দেখা যায়, ওয়াগনার প্রধান প্রিগোজিন দু’জন জেনারেলের সঙ্গে বসে আছেন। যার মধ্যে একজন হলেন সেনাবাহিনীর লেফটেনেন্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেসেভ। এই জেনারেল এর আগে একটি ভিডিও প্রকাশ করেছিলেন; সেখানে তিনি প্রিগোজিনকে অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com