1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

প্রকৌশলীর উপর কাউন্সিলরের হামলার প্রতিবাদ আইইবির’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৭০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রকৌশলীর উপর কাউন্সিলের হামলার প্রতিবাদে বুধবার (২৮ জুন) দেশের প্রাচীনতম জাতীয় পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)’র সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জুর সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৭জুন) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিক্রয় ও বিতরণ বিভাগ, বাড়বকুন্ড, চট্টগ্রামে কর্মরত উপ-বিভাগী প্রকৌশলী মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ এর নেতৃত্বে বিউবো’র কয়েকজন কর্মকর্তা-কর্মচারী চট্টগ্রামের সীতাকুন্ড পৌরসভার মেয়রের বিপরীতে ১৩ টি মিটারের বিদ্যুৎ বিল নিতে গেলে সীতাকুন্ডের পোরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিল মোঃ ফজলে এলাহির নেতৃত্বে ১০/১২ জন প্রকৌশলী মোহাম্মদ ইমতিয়াজের উপর অতর্কিতভাবে হামলা করে। এক পর্যায়ে প্রকৌশলী মোহাম্মদ ইমতিয়াজকে শারীরিকভাবে রক্তাক্ত করলে দ্রুত নিকস্থ থানায় ফোন দিলে দায়িত্বপ্রাপ্ত অফিসার প্রকৌশলী ইমতিয়াজকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি দায়িত্ব পালনকালে একজন প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্চনা করা আইনত দন্ডনীয় অপরাধ। প্রকৌশলীর সাথে এ ধরণের ঘটনায় সারাদেশের প্রকৌশলীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আইইবির সাধারণ সম্পাদক বলেন, এ ঘটনায় স্থানীয় অবকাঠামো উন্নয়ন এবং ব্যবস্থাপনা, কর্মসংস্থান সৃষ্টি, আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “ঘরে ঘরে বিদ্যুৎ” বাস্তবায়নে স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যক্রমের সাথে সাথে দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রমে বিঘ্ন ঘটবে।

আইইবি দাবি করে, দেশের উন্নয়ন কার্যক্রমকে সচল রাখতে মাঠপর্যায়ের প্রকৌশলীদের নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করার জন্য এবং একই সাথে এই ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com