1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

গোপনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি: সালমান এফ রহমান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না মুখে এমন কথা বললেও গোপনে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।

শনিবার (৮ জুলাই) দুপুরে তাঁর নির্বাচনী এলাকা ১৭৪ ঢাকা-১ (নবাবগঞ্জ-দোহার) আসনের দোহার উপজেলার বিলাসপুরের গনি সিকদার বিদ্যালয় মাঠে কেন্দ্রভিত্তিক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দোহারের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে স্থানীয় সংসদ সদস্য হিসেবে জনমানুষের কথা শুনেন সালমান ফজলুর রহমান এমপি। এসময় তিনি দোহারের ২টি ইউনিয়নে কেন্দ্রভিত্তিক নির্বাচনী উঠান বৈঠক ছাড়াও আল আমিনবাজারে ৭টি সেতু এবং বিলাসপুরে ২টি সেতু উদ্বোধন করেন। এছাড়াও মুকসুদপুরের ঢালারপারে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প কার্যক্রম পরিদর্শন করেন।

উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে ডিজিটাল বানিয়েছে আর বিএনপি সেই ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে-বিদেশে অপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।’

বিএনপিকে উদ্দেশ্য করে সালমান এফ রহমান বলেন, ‘বিদেশীদের কাছে ধর্ণা দিয়ে লাভ নেই, বিদেশীরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যা বাস্তবায়নে সরকারও বদ্ধ পরিকর। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে মাধ্যমেই হবে। জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে ভয় পেয়ে বিএনপি নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে।’

বর্তমান সরকারের নানা উন্নয়নের চিত্র সাধারণ ভোটারদের সামনে তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ঢাকা-১ আসন প্রধামন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য সালমান এফ রহমান এমপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com