1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

সরকার পতনের ১ দফার দাবিতে শেরপুর উপজেলা বিএনপির প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৩৮১ বার দেখা হয়েছে
 বগুড়া জেলা ্রপতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে সরকার পতনের ১ দফা দাবী আদায়ের লক্ষে দলীয় কার্যালয়ে একটি প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ১৬ জুলাই) বিকাল সাড়ে চার ঘটিকায় শেরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু ও পরে  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক কে সঞ্চালনার দায়িত্ব  দেন।

উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু বলেন, আমরা ইতি মধ্যেই লোক মুখে শুনতে পাই আগামী জাতীয় নির্ব াচনে সংসদ সদস্য পদের জন্য আমাদের দলের অনেক নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়নে ভোট প্রার্থনা করছেন। আমি স্পস্ট করে বলতে চাই, দলীয় মনোনয়নের জন্য আমরা অনেকেই হাইকমান্ডে আবেদন করব। আমাদের চেয়ারম্যান খালেদা জিয়া ও এ্যাকটিং চেয়ারম্যান তারেক রহমান কাকে মনোনয়ন দিবেন সেটা নির্ধারন করবেন। যাকে মনোনয়ন দিবেন তার পক্ষেই আমরা কাজ করব কিন্তু এখন ১ দফা আন্দোলনের কর্মসুচি চলছে। আগে সরকার পতনের জন্য আন্দোলন করুন ।এ প্রেক্ষিতে শেরপুর পৌর কমিটির নেতৃবৃন্দকে উপজেলা বিএনপির সঙ্গে একসাথে আন্দোলন করার আহবান করেন এবং আগামী ১৮ জুলাই মঙ্গলবার সরকার পতনের ১ দফা আন্দোলনে অংশগ্রহন করার জন্য আহবান করেন।

এছাড়া বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব শফিকুল আলম তোতা, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়ার যুগ্ন আহবায়ক মাহবুবুল আলম হিরু, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম আরফান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী হেলাল, জিএম মোস্তফা, ডাঃ মাহবুব হোসেন, হামিদুল হক সরকার বেলাল, এস এম আব্দুর রশিদ মুকুল, মোনায়েম হোসেন, ফেরদৌস রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুর রহমান টুলু, মোস্তাফিজার রহমান নিলু, আবু সাইদ, বদিউজ্জামান বদি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নজরুল ইসলাম জাকি, শ্রম বিষয়ক সম্পাদক আঃ হামিদ, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শেখ ফরিদ, যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন,পৌর যুবদলের আহবায়ক শাহাবুল করিম, যুগ্ন আহবায়ক সবায়দুল ইসলাম, গোলাম মোস্তফা আলমগীর, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক শাহ মোঃ কাউছার আলী কলিন্স, যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, কৃষক দলের আহবায়ক আবু সাইদ, সদস্য সচিব মোঃ নুরুল ইসলাম নুরু, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আকতার পুটি, সাধারণ সম্পাদিকা আফরোজা আকতার ডিনা, সাংগঠনিক সম্পাদিকা সুরাইয়া লায়লা, পৌর মহিলা দলের সভানেত্রী শাহনাজ আকতার, সাধারন সম্পাদিকা শেফালী ঘোষ, সাংগঠনিক সম্পাদিকা সুইটি আকতার মিষ্টি, ছাত্রদলের স্বাধীন, শিশির,সজিব সহ নেত্রীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com