1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

‘অপু বিশ্বাস এখনো শাকিব খানের বৈধ বউ’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২৫৫ বার দেখা হয়েছে

সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে অপু বিশ্বাসকে এখনও ‘শাকিবের বৈধ বউ’ বলে মন্তব্য করেছেন মামুন। শুধু তাই নয়, শাকিব-অপুর এখনো ডিভোর্স হয়নি বলেও দাবি করেছেন তিনি।

মামুন তার স্ট্যাটাস লিখেছেন, ‘বাংলাদেশে গত দুইদিন যাবত শাকিব ভাই ও অপু বিশ্বাস দিদিকে নিয়ে মিডিয়ায় তুমুল কাণ্ড শুরু হয়েছে। এখন মূল কথা হচ্ছে, এত দুর থেকে শাকিব ভাইয়ের একমাত্র কলিজার টুকরা সন্তান আমেরিকা আসছে, আর শাকিব খান তার সন্তানকে দুরে রাখবে সেটা কি হয়? অপু বিশ্বাস দিদি শাকিব ভাইয়ের সঙ্গে ৯ বছর সংসার করেছে। শাকিব ভাইয়ের বাবা-মা বউ হিসাবে অপু বিশ্বাসকে মানে, নাতি হিসাবে জয়কে মানে। এর বাহিরে তারা কিছু মানতে নারাজ।’

এরপর তিনি লিখেছেন, ‘এখন একজন মানুষ লোক দেখানো মায়াকান্না করে কিছু টাকা-পয়সা নেওয়ার জন্য। সে কি কখনো এক ঘন্টার জন্য শাকিব ভাইয়ের বাসায় তার বাবা-মায়ের সাথে সংসার করছে? শাকিব ভাইয়ের অফিস রুমে বাচ্চা নিয়ে গেছে? গোপনে ছবি তোলার জন্য দুইজন লোক নিয়ে গেছে। আঁকাবাঁকা সেই ছবি ফেসবুকে ছেড়েছে। অপু বিশ্বাস এখনও তার বৈধ স্ত্রী। এখনও সারাদেশের মানুষ চায় তাদের রাগ অভিমান ভেঙে এক হয়ে যাক। দশজন যেদিকে থাকে, সৃষ্টিকর্তার রহমতও সেদিকে থাকে।’

মামুন লেখেন, ‘একজন বউ দাবি করে, তার কাবিননামা তো আজঅব্দি কোনো সাংবাদিক ভাইকে দেখাতে পারলো না। অপু বিশ্বাসের কাবিননামা জমির দলিলের মতো সিন্দুকে আটকানো আছে। অপু বিশ্বাস এখনও শাকিব খান ভাইয়ের বৈধ বউ। ১৩ বছরের ইতিহাস আমার কাছে জমা আছে। দুইজনের বিয়ে কাজির মাধ্যমে আমি দিয়েছি। সবাই মনে রাখবেন, শাকিব ভাইয়ের পিতা-মাতা, সন্তান জয়, বোন মনি আপা এবং অপু বিশ্বাস দিদি এই নিয়ে তার নতুন পৃথিবী।’

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান, চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়। মার্কিন মুলুকে একসঙ্গে বিভিন্ন স্থানে সময় কাটাতে দেখা যাচ্ছে তাদেরকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com