1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

দাউদকান্দিবাসীর সহযোগিতায় করা কাজের স্বিকৃতী পেয়েছি: ইউএনও মহিনুল হাসান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৫৮ বার দেখা হয়েছে

এস,কে তালুকদার দাউদ কান্দি (কুমিল্লা) প্রতিনিধি :
সরকার প্রবর্তিত সরকারি কর্মচারীদের পেশাগত দক্ষতা, সততা ইত্যাদির উপর ভিত্তি করে এবং কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে “সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল  শিরোনামে শুদ্ধাচার পুরস্কার নীতিমালা ২০২১” এর আলোকে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে পুরস্কার প্রদান করা হয়।

এরই ধারাবাহিকতায় কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ জাতীয় শুদ্ধাচার পুরষ্কার ২০২৩ পুরস্কারে নির্বাচিত হন দাউদকান্দি উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিনুল হাসান। আজ রোববার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কারটি তার হাতে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম । এই সম্মাননার মধ্যে ছিল নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় মো. মহিনুল হাসান বলেন, আমি দাউকান্দি যোগদান করেই নানাহ উন্নয়ন কার্যক্রম শুরু করি। এই কাজের সাথে সংশ্লিষ্ট সকলেই আমাকে সহযোগিতা করেছে। দাউদকান্দিবাসী আমাকে কাজে সহযোগিতা করার জন্যই, আমি সঠিকভাবে কাজ করতে পেরেছি।

আর কাজের জন্যই এই সন্মাননা অর্জন করতে সক্ষম হয়েছি। আমার পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, সকল দপ্তরের কর্মকর্তা, কমচারীসহ দাউদকান্দিবাসীকে অভিনন্দন জানাই।

উল্লেখ্য, মহিনুল হাসান ২০১৪ সালে ৩৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন। গত বছরের মে মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দাউদকান্দিতে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com