1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

একদফা দাবিতে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য একদফা দাবিতে ঢাকা মহানগর বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে আবদুল্লাহপুর থেকে এ পদযাত্রা শুরু করে দলটি। এ পদযাত্রার নেতৃত্বে আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এর পূর্বে তিনি আগত নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, রফিকুল ইসলাম বকুল প্রমুখ নেতারা পদযাত্রা মিছিলের সম্মুখ সমরে আছেন।

আজ ঢাকা মহানগর এ কর্মসূচি পালন করছে বিএনপি। এ কর্মসূচি সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলার কথা থাকলেও তা শুরু হয় দেরিতে।

আবদুল্লাহপুর থেকে শুরু করে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও রামপুরা টিভি সেন্টারের সামনে যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

এ পদযাত্রার রুট হিসেবে দেখানো হয়েছে, যাত্রাপথ আব্দুল্লাপুর থেকে যাত্রাবাড়ী (চৌরাস্তা) পর্যন্ত। আব্দুল্লাপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি যাত্রা করবে রামপুরা ব্রিজে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুক্ত হবে এবং আব্দুল্লাহপুর, বিমানবন্দর কুড়িল বিশ্বরোড, নতুন বাজার বাড্ডা রামপুরা ব্রিজ হয়ে আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী (চৌরাস্তা) গিয়ে শেষ হবে।

এ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী সড়কের মোড়ে এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশকে সতর্ক অবস্থায় দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com