1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

অলরাউন্ড নৈপুণ্যে মাহমুদউল্লাহ জেতালেন গাজী গ্রুপকে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুন, ২০২১
  • ৪৬২ বার দেখা হয়েছে

মিরপুর শের-ই-বাংলায় শেখ জামালকে ৭ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ। আগে ব্যাটিং করে শেখ জামাল ৭ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে। জবাবে ৭ বল ও উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর ফেলে গাজী গ্রুপ।

দলের জয়ের নায়ক অধিনায়ক মাহমুদউল্লাহ। প্রথমে বল হাতে ৩ ওভারে ২৩ রানে ২ উইকেট নিয়েছিলেন মাহমুদউল্লাহ। পরবর্তীতে লক্ষ্য তাড়া করতে নেমে ৫১ বলে ৪ চার ও ২ ছক্কায় করেন ৬২ রান। তাতে জয় নিশ্চিত হয়ে যায় গাজী গ্রুপের। তাকে তৃতীয় উইকেটে সঙ্গ দেন মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট দলপতি ৩৬ বলে ৮ চারে করেন ৫৪ রান। যা টি-টোয়েন্টি ক্রিকেটে তার দশম হাফ সেঞ্চুরি।

ওপেনিংয়ে শাহাদাত হোসেন দিপু (১৩) ও সৌম্য সরকার (১৩) সাজঘরে ফিরলে হাল ধরেন মাহমুদউল্লাহ ও মুমিনুল। দুজন ৯৭ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। মুমিনুল ফিফটির পর উইকেট বিলিয়ে আসেন। সালাউদ্দিন শাকিলকে উড়াতে গিয়ে মিড উইকেটে ধরা পড়েন ৫৪ রানে। বাকি করেন মাহমুদউল্লাহ ও জাকির হাসান।

শেখ জামালের অধিনায়ক সোহান আট বোলার ব্যবহার করলেও কেউ দলকে জয়ের পথে নিয়ে আসতে পারেননি। স্পিনার এনামুল দুটি ও শাকিল এক উইকেট নেন।

এর আগে মোহাম্মদ আশরাফুলের ৪১ ও সৈকত আলীর ৩৩ রানে লড়াকু পুঁজি পায় শেখ জামাল। ৪ ছক্কা হাঁকিয়ে আশরাফুল ছিলেন চিরচেনা মহিমায়। কিন্তু পয়েন্টে যখন ক্যাচ দিয়েছেন তখন তার নামের পাশে রান ৩৫ বলে ৪১। স্কোরবোর্ড স্পষ্ট করছে আশরাফুলের ব্যাটিং ছিল গড়পড়তা। ডট বলে সমারোহ। তবে যে ৪ ছক্কা হাঁকিয়েছেন তা মুগ্ধ করেছে সবাইকে।

দুই উদ্বোধনী ব্যাটসম্যান ৬৯ রানের জুটি গড়েছিলেন। তাদের সাজঘরে ফেরার পর ব্যাট হাতে লড়াই করেন নাসির হোসেন ও জিয়াউর। নাসির ২০ ও জিয়াউর ২১ রান করেন। ১১ রানে অপরাজিত থাকেন সোহরাওয়ার্দী শুভ।

ছক্কায় রানের খাতা খুলেছিলেন আশরাফুল। মুকিদুল ইসলাম মুগ্ধর বল দারুণ ফ্লিকে ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে পাঠান তিনি। চতুর্থ ওভারে বাঁহাতি পেসার নাহিদ হাসানকে ছক্কায় উড়ান দুবার। প্রথমটি পুল করে ডিপ স্কয়ার লেগ দিয়ে। পরেরটি লং লেগ দিয়ে। এরপর স্পিনার নাসুমকে সুইপ করে ছক্কা উড়িয়ে মুগ্ধ করেন আশরাফুল।

ওই ৪ ছক্কা বাদে ইনিংসে ছিল না প্রাণ। স্ট্রাইক রোটেট করতে সমস্যা হচ্ছিল। শট খেলতে পারছিলেন না। তাতে ডট বল হচ্ছিল। বাড়ছিল চাপ। সেই চাপ কমাতে গিয়ে বাড়তি শট খেলার চেষ্টা করছিলেন। তাতেই তিনি আটকে যান। আরিফুলের বল উইকেট থেকে সরে গিয়ে শট খেলতে গিয়ে পয়েন্টে তালুবন্দী হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com