1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

তারেক-জুবাইদার মামলার রায় : আদালতে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের হট্টগোল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২২৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে মামলার রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে বিক্ষোভ করছেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা। এসময় দুপক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হট্টগোলের ঘটনা ঘটে। বুধবার সকাল থেকেই তারা আদালত চত্বরেবৃষ্টি উপেক্ষা করে মাথায় ও মুখে কালো কাপড় বেঁধে আন্দোলন করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হট্টগোলের ঘটনা ঘটে।

আজ বুধবার তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার রায়ের দিন ধার্য রয়েছে। দুপুর ৩ টার দিকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত এই মামলায় রায় হতে পারে বলে জানান অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট তাপস পাল।

আদালতের সামনে অবস্থান নিয়ে বিএনপিপন্থি আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট ওমর ফারুক ফরমায়েশী রায়ের দিন বলে আখ্যায়িত করেছেন। তিনি এ মামলা মিথ্যা দাবি করে প্রত্যাহারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com