1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

এবার নুসরাত ফারিয়ার ‘খেলা হবে’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কিছুদিন আগেই করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে শোনা গিয়েছিল ‘খেলা হবে’। বলেছিলেন খোদ আলিয়া ভাট। এবার সেই ‘খেলা হবে’ শোনা গেল রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজের গানে। যাতে নাচলেন বাংলাদেশের নুসরত ফারিয়া। আর তা শেয়ার করলেন সিরিজের অন্যতম প্রযোজক শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

‘আবার প্রলয়’-এর এই নতুন গানে কোমর দুলিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। লাল ঘাগরায় মেনকা সেজে ঠুমকা লাগিয়েছেন এই অভিনেত্রী। আর তার সঙ্গে তাল মিলিয়েছেন গৌরব চক্রবর্তী। এরমধ্যেই আবার ‘দাবাং’ স্টাইলে এন্ট্রি নিয়েছেন অনিমেষ দত্ত ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়।

‘আয়লা, আমফান-এর থেকেও বড় তাণ্ডব হতে চলেছে!’ অনিমেষ দত্তর আগমনের বার্তা দিয়ে একথাই লিখেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। হুঁশিয়ারি দিয়েছিলেন ‘ঝড় আসছে’ বলে। সেই ঝড় ‘আবার প্রলয়’-এর ট্রেলারে দর্শকরা অনুভব করেছেন। ২০১৩ সালে অনিমেষ দত্ত হয়ে বরুণ বিশ্বাসের খুনের তদন্ত করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। এবার মারকাটারি মেজাজে সুন্দরবনে দেখা যাবে তাকে। রুখবেন নারী পাচার।

শাশ্বত ছাড়াও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, জুন মালিয়া। ধর্মগুরু হিসেবে দেখা যাচ্ছে ঋত্বিক চক্রবর্তীকে। ১১ আগস্ট থেকে জিফাইভ প্ল্যাটফর্মে দেখা যাবে নতুন এই সিরিজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com