1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

তিন বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ পরিবর্তন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে। এছাড়া সারাদেশে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও পিছিয়ে ২৭ আগস্ট থেকে শুরু হবে।

গত কয়েক দিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়িতে ব্যাপক জলাবন্ধতা সৃষ্টি হয়। এতে গত সপ্তাহ তিনদিন ওইসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

শুক্রবার (১১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ডের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

তিনি জানান, প্রাকৃতিক দূর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ এর আগামী ১৭ আগস্টের পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে। তবে অন্যান্য বোর্ডসমূহের পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

গত ৮ আগস্ট চলতি বছর এইচএসসি পরীক্ষা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এমন ইঙ্গিত দিয়ে বলেছিলেন, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে সারাদেশে পরীক্ষা বন্ধ বা স্থগিত হবে না। যেসব জেলা বা অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ হবে কেবল সেসব জেলা বা যে বোর্ডের অধীনে সেই শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হবে।

এর আগে চলতি বছর এসএসসি পরীক্ষার সময় ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাসহ ৫ শিক্ষা বোর্ডের তিনটি পরীক্ষা স্থগিত করা হয়। আগের সূচির পরীক্ষা শেষে এসব পরীক্ষা নেওয়া হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা জানান, সারাদেশে কারিগরি ও মাদ্রাসার পরীক্ষা নিয়ে থাকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড। তাই দেশের যে কোনো জায়গা পরীক্ষা নেওয়া সম্ভব না হলে এই দুই বোর্ড সারাদেশে পরীক্ষা স্থগিত করে থাকে। তবে সাধারণ ৯টি শিক্ষা বোর্ড নিজস্ব অঞ্চলের পরীক্ষা নেওয়ার কারণে অন্য এলাকার পরীক্ষা স্থগিতের প্রভাব তাদের ওপর পড়ে না।

উল্লেখ, আগামী ১৭ আগস্ট শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় অংশগ্রহণ করবে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী। চলতি বছর সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com