1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করেই আন্দোলন শেষ হবে: রিজভী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করেই বিএনপি’র চলমান আন্দোলন শেষ হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে আমাদের এক দফার আন্দোলন চলছে। এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করেই আমাদের আন্দোলন শেষ হবে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা কোর্টে হাজিরা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এই মামলার হাজিরা আমরা নিয়মিত দিচ্ছি। আগেও দিয়েছি এখনো দিচ্ছি। তবে এই মামলা যারা দিয়েছে, তারা বিরোধী দলের শক্তিকে খর্ব করার জন্য দিয়েছে। বালু ও কাঠের ট্রাক দিয়ে বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছিল। উনি এসে নাকি এই চৌদ্দগ্রামে বাস পুড়িয়ে দিয়েছিল! এই ঘটনা ঘটার প্রায় ৪৮ ঘণ্টা আগে আমাকে আটক করে কারাগারে রাখা হয়েছিল। তাহলে বুঝতে হবে এটা পরিকল্পিত অসৎ উদ্দেশ্য প্রণোদিত।

বিএনপি’র এই মুখপাত্র বলেন, শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য, বিরোধী দলগুলোকে ধ্বংস করার জন্য সারা দেশে ৪৫ থেকে ৪৯ লক্ষ মিথ্যা মামলা দেয়া হয়েছে এটাও তারই একটি অংশ। এগুলো করে লাভ হবে না। দেশের মানুষ জেগে উঠেছে। এক দফা আন্দোলন শুরু হয়েছে।

তবে এই সরকার দেড় যুগ ধরে অবৈধভাবে ক্ষমতায় আছে। দেশের মানুষকে অত্যাচার জুলুম নির্যাতন করছে।

রিজভী আরও বলেন, সারাদেশে ডেঙ্গু ছেয়ে গেছে। ডেঙ্গু রোগীকে একটা স্যালাইন দেওয়া যায় না। স্যালাইন পাওয়া যাচ্ছে না। আর শেখ হাসিনা ফ্লাইওভার দেখায়। এগুলো হচ্ছে তার ভণ্ডামি।

এসময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মাহবুবুর রহমান, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, বিএনপি নেতা জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com