1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ফিলিস্তিনে খ্রিষ্টানদের লক্ষ্য করে ইহুদিদের থুতু; যুক্তরাষ্ট্রের নিন্দা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২০২ বার দেখা হয়েছে

বঙ্খনিউজবিডি ডেস্ক: জেরুজালেমে গির্জায় এবং খ্রিষ্টান ধর্মাবলম্বীদের লক্ষ্য করে ইসরায়েলি ইহুদিদের থুতু নিক্ষেপের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (৭ অক্টোবর) মার্কিন যুক্তরাষ্ট্র জানায়, ‘যদি একই কাজ ইহুদির বিরুদ্ধে ঘটত, তাহলে সেই আচরণকে আমাদের ইহুদি-বিদ্বেষী (অ্যান্ট সেমিটিজম) বলে বর্ণনা করতে আমাদের কোনো সমস্যা হবে না।’

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন প্রশাসনের ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের বিশেষ দূত ডেবোরাহ লিপস্ট্যাড এসব কথা বলেছে। নিন্দনীয় এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করায় ইসরায়েলি আইন প্রয়োগকারী সংস্থার প্রশংসা করেছেন তিনি।

এর আগে ইসরায়েলের রাজনৈতিক ও ধর্মীয় নেতারাও এ ঘটনায় নিন্দা জানিয়েছেন। সে সঙ্গে এর সমাধানে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গত মঙ্গলবার ইংরেজি এবং হিব্রু ভাষায় নিন্দার বিবৃতি প্রকাশ করেছেন। শনিবার তাদের সঙ্গে যোগ দিলেন মার্কিন বিশেষ দূত ডেবোরা লিপস্ট্যাড।

গত বুধবার ইসরায়েল পুলিশ জেরুজালেমের খ্রিষ্টান সম্প্রদায় এবং গির্জায় থুতু ফেলার ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।

জেরুজালেমে গির্জায় এবং খ্রিষ্টান ধর্মাবলম্বীদের লক্ষ্য করে ইসরায়েলি ইহুদিদের থুতু নিক্ষেপের একটি ভিডিও ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে যখন কয়েক হাজার ইহুদি সুকোতের (ইহুদি ধর্মীয় উৎসব) ছুটিতে ওল্ড সিটির চারপাশে উৎসবে জড়ো হচ্ছিল। এ সময় খ্রিষ্টানদের একটি দলকে একটি বড় ক্রুশ বহন করে গির্জা থেকে বের হতে দেখা যায়। একই সময়ে শত শত ইহুদির একটি শোভাযাত্রা ওল্ড সিটির দেয়ালের চারপাশে জড়ো হয়। ইহুদিরা খ্রিষ্টানদের লক্ষ্য করে তখন থুতু ফেলতে শুরু করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com